ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
তিনি বলেন, লাব্বাইক পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে গত দুদিন ধরে পার্ক করা ছিল। ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এতে আগুন দিয়েছে।
সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলেও জানান ওসি সাইফুল।
