Friday, November 27, 2026
Homeবাংলাদেশ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ

ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন দুপুর ২টায় শুরু হবে এ সমাবেশ। এতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।

আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচির কথা জানান।

সকাল ১১টায় শুরু হয় সভা। এতে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান।

আরও ছিলেন দলের যুগ্ম মহাসচিব, অন্যান্য কেন্দ্রীয় নেতা এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। অংশ নেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং ঢাকা জেলা শাখার নেতারা।

এছাড়া, নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বিভিন্ন আসনের সংসদ সদস্য ও প্রার্থীরাও সভায় উপস্থিত ছিলেন।

রিজভী জানান, উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিই ছিল আজকের সভার মূল আলোচনার বিষয়।

Most Popular