Thursday, August 20, 2026
Homeবাংলাদেশনারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলো—খানপাড়া এলাকার আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার মেয়ে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।

ওসি সবজেল হোসেন বলেন, বিকেলে পরিবারের সদস্যরা শিশুদের খুঁজতে থাকেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পুকুরে নেমে একে একে চার শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

‘দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুজনকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন’, বলেন তিনি।

সবজেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের সদস্যরা কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Most Popular