Saturday, August 22, 2026
Homeবিদেশইমরান খানকে নির্দিষ্ট হাসপাতালে না নেওয়ায় আদালত অবমাননার অভিযোগ বোনের

ইমরান খানকে নির্দিষ্ট হাসপাতালে না নেওয়ায় আদালত অবমাননার অভিযোগ বোনের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাসপাতালে না নেওয়ায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করেছেন তার বোন উজমা খান।

শনিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে এই আবেদন করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, ১৮ আগস্টের আদেশে সুপ্রিম কোর্ট ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে একটি চিকিৎসক দলের মাধ্যমে পরীক্ষা ও চিকিৎসার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু শুক্রবার তাকে শিফা হাসপাতালে না নিয়ে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। পরীক্ষা শেষে আবার আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয় তাকে।

উজমার আবেদনে ইসলামাবাদের প্রধান কমিশনার, স্বরাষ্ট্রসচিব, পাঞ্জাবের কারা মহাপরিদর্শক, আদিয়ালা কারাগারের সুপারসহ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, আইনমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশ ছিল স্পষ্ট ও বাস্তবায়নযোগ্য। তাই ইমরানকে শিফা হাসপাতালে না নিয়ে পিআইএমএসে নেওয়া আদালতের আদেশের ইচ্ছাকৃত ও সরাসরি লঙ্ঘন।

ডনের প্রতিবেদনে অনুযায়ী, আবেদনকারী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু, কারণ দর্শানোর নোটিশ এবং ব্যক্তিগতভাবে আদালতে হাজির করার আবেদন করেছেন। পাশাপাশি ইমরানকে আদালতের নির্দেশ অনুযায়ী শিফা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করারও অনুরোধ করা হয়েছে।

عمران خان کے میڈیکل کے معاملے پر ڈاکٹر عظمی خان کی سپریم کورٹ آف پاکستان میں توہین عدالت کی درخواست عزیر کرامت بھنڈاری کی جانب سے سلمان اکرم راجہ اور خالد یوسف چوہدری نے دائر کر دی @KhalidYChaudry pic.twitter.com/VylYTljVsi

— Tehreek-e-Tahafuz-e-Ayin-e-Pakistan (@TTAP_OFFICIAL) August 22, 2026

এর আগে সরকার সুপ্রিম কোর্টের ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছিল। তবে আদালতের রেজিস্ট্রার কার্যালয় নথিতে ত্রুটি থাকার কথা জানিয়ে আবেদনটি ফেরত দেয়।

Most Popular