Friday, September 25, 2026
Homeখেলারায়ানের শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল

রায়ানের শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল

২০২৬ বিশ্বকাপে ব্যর্থতার পর প্রথমবার মাঠে নামা ব্রাজিল পারল না নিজেদের নামের প্রতি সুবিচার করতে। একের পর এক আক্রমণ চালিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের তীব্র শঙ্কায় পড়েছিল তারা। একদম শেষ মুহূর্তে দলটির উদ্ধারকর্তা হিসেবে হাজির হলেন বদলি নামা রায়ান। তার চমৎকার হেডে কোনোমতে ড্র নিয়ে মাঠ ছাড়ল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শুক্রবার কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাঙ্ক স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ব্রাজিলের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। দুটি গোলই হয় খেলার দ্বিতীয়ার্ধে।

ম্যাচের ৬৮তম মিনিটে নেস্টরি ইরানকুন্ডার দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর গোল শোধ করার জন্য মরিয়া হয়ে উঠলেও উপায় পাচ্ছিল না ব্রাজিল। অবশেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কার্লো আনচেলত্তির শিষ্যরা পায় কাঙ্ক্ষিত জালের ঠিকানা। রাফিনিয়ার কর্নারে রায়ান গোল করতে বিব্রতকর হার থেকে রক্ষা করেন সেলেসাওদের।

বিস্তারিত আসছে…

Most Popular