Wednesday, September 23, 2026
Homeবাংলাদেশচালকের কেবিনের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

চালকের কেবিনের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল ২৬ মিনিট বন্ধ ছিল। ট্রেনের প্রথম কোচে যাত্রীদের চাপে অপারেটরের কেবিনের দরজা খুলে যাওয়ায় আজ বুধবার সকালে এই অচলাবস্থার সৃষ্টি হয়।

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশনস) মো. মহসিন শেখ দ্য ডেইলি স্টারকে জানান, মতিঝিলগামী একটি ট্রেন শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনের মধ্যবর্তী স্থানে থাকা অবস্থায় দরজা খুলে যায়।

ট্রেনটি সকাল ৭টা ৩৭ মিনিটের দিকে আগারগাঁও স্টেশনে পৌঁছায়। এরপর নিরাপত্তা বিবেচনায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান, কর্মকর্তারা সমস্যাটি সমাধান করলে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

Most Popular