Wednesday, September 23, 2026
Homeবাংলাদেশমুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪, আহত ১

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪, আহত ১

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩ জন প্রাইভেটকারের যাত্রী ও অপরজন চালক। তারা হলেন—মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) ও প্রাইভেটকারের চালক সোহেল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামগামী ‘নিউ বলেশ্বর’ বাসের সঙ্গে ঢাকামুখী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালকসহ ৪ জন নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

নিহত চালককে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল।

আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Most Popular