Wednesday, September 23, 2026
Homeবাংলাদেশফারুক ওয়াসিফকে পিআইবিতে পুনর্নিয়োগ, জুলাই জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ

ফারুক ওয়াসিফকে পিআইবিতে পুনর্নিয়োগ, জুলাই জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক ফারুক ওয়াসিফ। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক এহসান মাহমুদ। তাদের দুজনকেই এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ বুধবার ও গতকাল মঙ্গলবার জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

উভয় প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পিআইবির মূল কাজ সাংবাদিকতা বিষয়ে গবেষণা, প্রকাশনা ও দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ দেওয়া।

অন্যদিকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণসহ আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা করেছে।

Most Popular