প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংকে ফিরিয়ে এনেছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। গত ১২ নভেম্বর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর সামনে আসার জেরে পদত্যাগ করেছিলেন এআই জগতের এই প্রভাবশালী কর্মকর্তা।
জেনসেনের ফেরার পর কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে এনভিডিয়ায় থাকা ডোনাল্ড ট্রাম্পের শেয়ারের দাম ১৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৭ কোটি ৫০ লাখ টাকা) বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
আজ মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে তারা বলেছে, ট্রাম্প এনভিডিয়ার শেয়ার থেকে ‘সর্বোচ্চ ১৫ মিলিয়ন ডলার’ আয় করেছেন।
১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন, ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রিয়েম। সম্প্রতি জেনসেনের বিরুদ্ধে তিনটি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে। এর দুটি প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে হলেও অপরটি এক চীনা গুপ্তচরের সঙ্গে ছিল বলে মার্কিন কর্মকর্তারা সন্দেহ করছেন। তবে চীন এই দাবিকে ভিত্তিহীন বলেছে।
এসব খবর সামনে আসার জেরে জেনসেন পদত্যাগ করেন। তবে মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তাকে আবার প্রধান নির্বাহী পদে ফিরিয়ে আনে।
গত সোমবার সিএনবিসিকে ট্রাম্প বলেন, ‘আমি তাদের সঙ্গে কথা বলেছি, এভাবে বলা যায়। আমি তাদের রাজি করিয়েছি… আমিই চুক্তিটি করেছি।’
এনভিডিয়ার ঘোষণায় বলা হয়েছে, পর্ষদ সর্বসম্মতভাবে জেনসেনকে পুনর্বহাল করেছে এবং এই সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পর্যায়ের মতামত নিয়েছে। পর্ষদ-নিযুক্ত তদন্ত এখনো চলছে।
সোমবার জেনসেনকে পুনর্বহালের খবরে এনভিডিয়ার শেয়ারের দাম সাড়ে ৩১ শতাংশ বেড়ে যায়। এতে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৯৫০ বিলিয়ন ডলার বেড়েছে।
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় কোম্পানির সদর দপ্তরে ফিরে এলে কর্মীরা জেনসেনকে বীরের মতো স্বাগত জানান। তারা ‘জেনসেন, জেনসেন, জেনসেন’ বলে স্লোগান দেন। তবে মঙ্গলবার প্রাক-বাজারে এনভিডিয়ার শেয়ার ৪ দশমিক ১ শতাংশ কমে ১৫৮ দশমিক ২৬ ডলারে নেমেছে।
ট্রাম্পের আর্থিক বিবরণীর সূত্র ধরে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তার কাছে এনভিডিয়ার সর্বোচ্চ ৩ লাখ ৭০ হাজার শেয়ার থাকতে পারে। শুক্রবার দিন শেষে এনভিডিয়ার শেয়ারের দাম ছিল প্রায় ১৩১ দশমিক ৫ ডলারে। সোমবার ৩১ দশমিক ৪৮ শতাংশ বেড়ে তা দাঁড়ায় প্রায় ১৭৩ ডলারে, অর্থাৎ শেয়ারপ্রতি বৃদ্ধি প্রায় ৪১ ডলার। এই বৃদ্ধিকে ৩ লাখ ৭০ হাজার দিয়ে গুণ করলে অঙ্কটি দাঁড়ায় প্রায় ১৫ মিলিয়ন ডলার।
তবে, এই শেয়ার থেকে ট্রাম্পের আয়ের প্রকৃত অঙ্ক কিছুটা কমও হতে পারে। কেননা, ৩০ সেপ্টেম্বরের পর এনভিডিয়ায় ট্রাম্পের শেয়ারের পরিমাণ কমেছে কি না, তা জানা যায়নি।
বিবিসি গত দুই বছরের সরকারি আর্থিক বিবরণী পর্যালোচনা করে জানিয়েছে, ট্রাম্প ২৩ মিলিয়ন থেকে ৮৬ মিলিয়ন ডলার মূল্যমানের এনভিডিয়া শেয়ার কিনেছেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বে ফেরার পর কিছু শেয়ার বিক্রিও করেছেন, যা থেকে তার আয় হয়েছে ৩ দশমিক ৫ মিলিয়ন থেকে ১০ দশমিক ২ মিলিয়ন ডলার।
