স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘মিডিয়া কো-অর্ডিনেটর’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মেহেদী হাসান পলাশ। এক বছর মেয়াদে তাকে গ্রেড-২ (অতিরিক্ত সচিব) পদমর্যাদায় এ নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক এবং পার্বত্য নিউজ ডটকমের সম্পাদক।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মেহেদী হাসান পলাশকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
