Thursday, October 1, 2026
Homeবাংলাদেশসেনাসদস্যদের দক্ষতা-শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

সেনাসদস্যদের দক্ষতা-শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর সদস্যদের নিয়ে নিয়মিত দরবারে এ নির্দেশনা দেন তিনি।

পোস্টে আরও বলা হয়, সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অগ্রগতিতে সরকারের এবং প্রধানমন্ত্রীর আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

সেনাবাহিনীর আরেকটি ফেসবুক পোস্টে বলা হয়, জেনারেল ওয়াকার আজ পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি অঞ্চলের সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

তিনি বিলাইছড়ি ও কাপ্তাই জোনের আওতাধীন সেনা ক্যাম্পগুলো পরিদর্শন করেন। এ সময় সেনাপ্রধান দুর্গম পাহাড়ি এলাকায় দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন।

সীমিত সুযোগ-সুবিধার মধ্যে দুর্গম এলাকায় দায়িত্ব পালন করেও দেশের শান্তি ও শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য তাদের প্রশংসা করেন জেনারেল ওয়াকার। তিনি তাদের একইভাবে দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশও দেন।

 

Most Popular