Thursday, October 1, 2026
Homeখেলাদেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি

দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি

২০২৭ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ও সূচি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। সেখানে লাল-সবুজদের মুখোমুখি হতে হবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের।

আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহুকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর তাদের গ্রুপ পর্বের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে।

বাংলাদেশের পরের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কুগোম্পো সিটিতে মুখোমুখি হবে দুই দল। চারদিন পর ডারবানে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন লিটন দাস-মোস্তাফিজুর রহমানরা।

একই ভেন্যুতে টুর্নামেন্টের সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে ১৯ অক্টোবর। আর ২৩ অক্টোবর তশোয়ানেতে কোয়ালিফায়ার ‘বি’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের অভিযান শেষ করবে লাল-সবুজরা।

অন্যদিকে, বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী শিরোপাধারী অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও বাছাইপর্বের বাধা উতরে আসা আরেকটি দল।

বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি:

৮ অক্টোবর, প্রতিপক্ষ- ইংল্যান্ড, ভেন্যু- উইন্ডহুক (নামিবিয়া)
১২ অক্টোবর, প্রতিপক্ষ- নিউজিল্যান্ড, ভেন্যু- কুগোম্পো সিটি (দক্ষিণ আফ্রিকা)
১৬ অক্টোবর, প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, ভেন্যু- ডারবান (দক্ষিণ আফ্রিকা)
১৯ অক্টোবর, প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, ভেন্যু- ডারবান (দক্ষিণ আফ্রিকা)
২৩ অক্টোবর, প্রতিপক্ষ- কোয়ালিফায়ার ‘বি’, ভেন্যু- তশোয়ানে (দক্ষিণ আফ্রিকা)

Most Popular