Friday, November 20, 2026
Homeবাংলাদেশশ্যামলীতে ৪ ককটেলসহ তরুণ আটক

শ্যামলীতে ৪ ককটেলসহ তরুণ আটক

রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে চারটি ককটেলসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। 

আটক তরুণের নাম মো. রাসেল, তিনি পেশায় একজন প্রাইভেটকারচালক।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় চেকপোস্টে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। ওই মোটরসাইকেলে তিনজন ছিলেন।

তারা তিনজনই মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ রাসেলকে ধরে ফেলে এবং তার কাছ থেকে চারটি ককটেল ও মোটরসাইকেলটি জব্দ করে বলে জানান তিনি।

জুয়েল রানা আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য রাসেলকে আদাবর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Most Popular