বরিশালের মেহেন্দীগঞ্জ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীমকে পটুয়াখালীর কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন সৈকত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহিপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার
তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেটের সামনের সৈকতে তাকে খুঁজে পাওয়া যায়।
ওসি বলেন, সিভিল জজ ১৭ তারিখ সন্ধ্যায় কুয়াকাটা আসেন। তিনি সুস্থ আছেন। তবে তার সঙ্গে কেউ আছেন কি না, এই মুহূর্তে বলতে পারছি না।
বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা তার অবস্থান শনাক্ত করি। পরে মহিপুর থানার সঙ্গে যোগাযোগ করলে পুলিশ তাকে উদ্ধার করে।
শেখ ফারহান নাদীম গত ১৭ নভেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিলেন। পরদিন কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
