Wednesday, June 17, 2026
Homeবাংলাদেশফরিদপুরে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ফরিদপুরে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৮ বছর বয়সী বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে।

আজ সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আলতাফ ওরফে আদু (৬৫) পেশায় রিকশাচালক।

পরিবার জানায়, শিশুকে পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে আলতাফ। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ছুটি গেলে আলতাফ পালিয়ে যায়।  

উপপরিদর্শক মো. রফিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির নানি থানায় লিখিত অভিযোগ করেছেন। এই ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

 

 

Most Popular