Wednesday, June 17, 2026
Homeবাংলাদেশপদোন্নতি পেয়ে সচিব হলেন ঢাকার বিভাগীয় কমিশনারসহ ২ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে সচিব হলেন ঢাকার বিভাগীয় কমিশনারসহ ২ কর্মকর্তা

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেননকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ বুধবার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Most Popular