পোশাকশ্রমিকদের বেতন কাঠামো সুপারিশের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ঢাকার কার্যালয়ে চলছে।
এক নোটিশে জানানো হয়েছে, আজ সোমবারের সভায় মালিকপক্ষের প্রতিনিধির শ্রমিকদের জন্য বেতন প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।
এর আগে শ্রমিকপক্ষের প্রতিনিধি তাদের জন্য মাসিক নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব জমা দেন।
গত ১৬ নভেম্বর এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মালিকপক্ষের প্রতিনিধি প্রস্তাব তৈরির জন্য সময় চাওয়ায় সভাটি পিছিয়ে যায়।
সাম্প্রতিক সময়ে সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ পোশাকশিল্প অধ্যুষিত এলাকাগুলোতে মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়, যার জেরে অনেক কারখানা বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতির মধ্যেই এই সভা অনুষ্ঠিত হচ্ছে।
