Monday, November 23, 2026
Homeঅর্থনীতি৩ মাসে খেলাপি ঋণ বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকা

৩ মাসে খেলাপি ঋণ বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকা

মাত্র তিন মাসে খেলাপি ঋণ ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮ শতাংশে। 

দেশের ব্যাংকগুলোর অভ্যন্তরীণ ও অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করা ঋণ হিসাব করেই এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
 

Most Popular