Saturday, November 21, 2026
Homeবাংলাদেশজ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন: পুলিশ

জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন: পুলিশ

রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তুরাগ থানাধীন উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তরা বিভাগের একটি টিম অভিযান চালিয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে।

জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Most Popular