চট্টগ্রামের জোরারগঞ্জে পুলিশভ্যানে বাসের ধাক্কায় অন্তত ৬ জন আহত হয়েছে।
দুর্ঘটনায় আহত ৬ পুলিশ সদস্যের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামগামী বাসটি চিনকি আস্তানা এলাকায় পুলিশ ভ্যানটিকে ধাক্কা দেয়।
আহত পুলিশ সদস্য শফিক ও রানাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাকিবুল।
