Saturday, November 21, 2026
Homeবাংলাদেশগোপালগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোপালগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন।

আজ শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ।

নিহতরা হলেন খুলনার শিরোমনি এলাকার যোগীপুলের তৌহিদুল ইসলাম (৩০) ও পাইকগাছার মোহাম্মদ রিফাত সরদার (২৫)।

দ্য ডেইলি স্টারকে শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে খুলনাগামী বালেশ্বর পরিবহনের একটি বাসের চাকার নিচে চলে যায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল।

তিনি বলেন, ‘সকাল ৭টা ২২ মিনিটে আমরা সোনাশুর এলাকায় দুর্ঘটনার সংবাদ পাই। সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, দুজনই মারা গেছেন। সকাল ৮টার মধ্যে মরদেহ দুটি উদ্ধার করে কাশিয়ানী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।’

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে বলে ডেইলি স্টারকে জানান কাশিয়ানী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির মাহমুদ।

Most Popular