Monday, November 23, 2026
Homeবাংলাদেশআ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে কাল ঢাকায় মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি

আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে কাল ঢাকায় মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি

রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল মঙ্গলবার এই র‍্যালি অনুষ্ঠিত হবে।

দলটি বলছে, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৈরাজ্য’ প্রতিহত করতে এই র‍্যালির আয়োজন করছে।

আজ রাতে দলের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র‍্যালির আয়োজক এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা। এটি দুপুর ১২টা ৩০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শুরু হবে।

র‍্যালিটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১২ নম্বরে গিয়ে শেষ হবে।

র‍্যালিতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর মধ্যে আসিফ মাহমুদ ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মেয়র পদপ্রার্থী।
 

Most Popular