Wednesday, September 23, 2026
Homeবাংলাদেশবারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত, কিশোর আটক

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত, কিশোর আটক

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে গাড়িচাপায় মেহেদী হাসান মীর নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত মেহেদী (২৪) নীলফামারীর বাসিন্দা।

এ ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে এবং গাড়িতে থাকা ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে বলে জানান গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন খান।

পুলিশ জানায়, আটক কিশোর গুলশান এলাকার এক ব্যবসায়ীর ছেলে।

Most Popular