Wednesday, September 23, 2026
Homeবাংলাদেশচট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলশান-২ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার এ এফ এম আনোয়ার হোসেন আজ জানান, রাত দেড়টার দিকে ওই এলাকার ৪৩ নম্বর সড়কের একটি বাসা থেকে মিতাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ডিবির একটি দল গুলশান-২-এর ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য মিতাকে গ্রেপ্তারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সোনাহার আলী দ্য ডেইলি স্টারকে বলেন, মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া ঢাকায়ও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

Most Popular