Wednesday, September 23, 2026
Homeবাংলাদেশমিরপুরে বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

মিরপুরে বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন এবং যাত্রাবাড়ীতে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ শনিবার সন্ধ্যায় ঘটনা দুটি ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা ‘অভিজাত পরিবহন’-এর একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয় এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওসি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে, যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশনস) খালিদ হাসান ডেইলি স্টারকে জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে সামাদ সুপার মার্কেটের সামনে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

Most Popular