Wednesday, September 23, 2026
Homeবাংলাদেশগুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ৫ দিন পর ওসি ক্লোজড

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ৫ দিন পর ওসি ক্লোজড

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা একটি অফিস আদেশে তাকে ডিএমপি সদরপ্তরে সংযুক্ত করা হয়। আদেশে বলা হয়, এটি আজ থেকেই কার্যকর হবে।

এতে আরও বলা হয়, প্রশাসনিক কারণে তাকে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী একটি মিছিল বের করেন।

পুলিশ জানায়, মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করার কথাও জানায় পুলিশ।

Most Popular