Wednesday, September 23, 2026
Homeবাংলাদেশ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

৭ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

সুপ্রিম কোর্টের গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন্স) মাঈনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মাঈনুল বলেন, ‘কারা ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে, পুলিশ তা শনাক্তের চেষ্টা করছে।’

আট মাস ধরে বিচারকাজ চলার পর আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে মৃত্যুদণ্ড দেন।

Most Popular