Wednesday, September 23, 2026
Homeমতামতহংকংকে হারিয়ে ‘ভিক্টোরি প্যারেড’ দিয়ে তোপের মুখে ওয়াহাব রিয়াজ

হংকংকে হারিয়ে ‘ভিক্টোরি প্যারেড’ দিয়ে তোপের মুখে ওয়াহাব রিয়াজ

হংকংয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে জয়, তাতেই মাঠজুড়ে উল্লাস আর হাত নেড়ে অভিবাদনের জবাব দিতে গিয়েছিলেন পাকিস্তান নারী ক্রিকেট দলের মেন্টর ওয়াহাব রিয়াজ। এমন উদযাপন দেখে সরাসরি মাঠের বাইরেই ক্ষোভের মুখে পড়তে হলো তাকে।

কদিন আগেই এশিয়া কাপের মঞ্চে ভারতের কাছে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। সেই ধাক্কা পার না হতেই হংকংকে হারিয়ে মাঠে ‘ভিক্টোরি প্যারেড’ আর বড় বড় দাবি করাটা মোটেও ভালোভাব নেননি সমর্থকরা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইরে যখন ওয়াহাব সমর্থকদের উদ্দেশ্যে কথা বলছিলেন, তখন ভিড়ের ভেতর থেকে এক ক্ষুব্ধ পাকিস্তানি সমর্থক সরাসরিই তাকে বলেন, ‘ওয়াহাব ভাই, আমাদের এশিয়া কাপের ট্রফি লাগবে না, আপনারা শুধু ভারতকে হারিয়ে দেখান!’

ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর হংকংয়ের বিপক্ষে জয়কে এভাবে মহোৎসব বানানোর ঘটনাটিকে পাকিস্তান ক্রিকেটের বর্তমান পারফরম্যান্স ও প্রশাসনিক বিশৃঙ্খলারই একটি রূপ হিসেবে দেখছেন সমর্থক ও বিশ্লেষকরা। মাঠের আসল চ্যালেঞ্জ বাদ দিয়ে দুর্বল দলের বিপক্ষে জয় উদ্‌যাপনের এই প্রবণতা নিয়ে এখন জোর সমালোচনা চলছে।

পাকিস্তানের ক্রিকেট সব মিলিয়েই বাজে পরিস্থিতিতে আছে। পুরুষ দল ইংল্যান্ড সফরে গিয়ে দুই টেস্টে শোচনীয়ভাবে হারে তারা। এরপর দলে বড় রদবদলের প্রতিক্রিয়ায় তৈরি হয় সমালোচনা। 
 

Most Popular