চট্টগ্রামের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। আজ বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বিষয়টি জানাজানি হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম দ্য ডেইলি স্টারকে বলেন, ভবনটির নিচতলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। সে সময় ফ্ল্যাটটিতে এক নারী, এক শিশু ও একজন পুরুষ ছিলেন।
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের কারণ সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি আরও জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ গ্যাস সিলিন্ডার নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়েছে।
