Saturday, November 28, 2026
Homeখেলা২৩ বছর পর এমন একাদশ নিয়ে নামল বাংলাদেশ

২৩ বছর পর এমন একাদশ নিয়ে নামল বাংলাদেশ

জোহানেসবার্গের পেস বান্ধব উইকেটে তিন পেসার খেলিয়ে সমালোচনায় পড়েছিলো বাংলাদেশ। এবার সেঞ্চুরিয়নে চার পেসার নিয়ে নেমে গেছে বাংলাদেশ। তবে চার পেসার রাখতে গিয়ে একমাত্র স্পিনারকে একাদশের বাইরে রেখেছ তারা। 

এতে করে ২৩ বছর পর একাদশে চার পেসার নিয়ে নেমেছে বাংলদেশ দল। 

২০০৩ সালে প্রথম অস্ট্রেলিয়া সফরে কেয়ার্নসে বাংলাদেশের একাদশে ছিলেন মাশরাফি মর্তুজা, তাপস বৈশ্য, আনোয়ার  হোসেন মনির ও খালেদ মাহমুদ সুজন। বিশেষজ্ঞ স্পিনার না থাকায় অনিয়মিত স্পিন অপশন হিসেবে ছিলেন অলক কাপালি। 

এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের একাদশে আছেন তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন। মেহেদী হাসান মিরাজকে একাদশে না রাখায় কোন বিশেষজ্ঞ স্পিনার নেই একাদশে। 

গত টেস্টে মুমিনুল হক অনিয়মিত স্পিনার হিসেবে বল করেছিলেন। তাকেই হয়ত এই টেস্টেও বল হাতে ভূমিকা রাখতে হবে। 

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে পেসারদের রেকর্ডই উজ্জ্বল। বাংলাদেশ তাই সাহস করে গেল সেই পথে। যদিও একজন বোলার ঘাটতি রয়েই গেল। 

দক্ষিণ আফ্রিকা তাদের একাদশে অবশ্য পাঁচ বিশেষজ্ঞ বোলার রেখেছে। আগের টেস্টের মতই আছেন চার পেসার ও একমাত্র স্পিনার সাইমন হার্মার। প্রথম টেস্টে খেলা ড্যান প্যাটারসনকে বসিয়ে তারা একাদশে এনেছে গতি তারকা আনরিখ নরকিয়াকে। 

দিনের প্রথম দেড় সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টস জিতে বল করতে নেমে বাংলাদেশকে চেপে ধরেছে তারা। ৪৪ রান ৩ উইকেট হারিয়ে প্রতিরোধের চেষ্টায় সফরকারী দল।

Most Popular