Tuesday, November 24, 2026
Homeঅর্থনীতিআজই চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

আজই চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করেছে মালিকপক্ষ।

আজ মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে শ্রম অধিদপ্তরের নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ কথা জানান।

আজই ন্যূনতম মজুরি চূড়ান্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

ব্রিফিংয়ে বলা হয়, উভয়পক্ষ বিশেষজ্ঞসহ মজুরি বোর্ডের সভায় অংশ নিয়েছেন। তারা তথ্য-উপাত্তসহ যুক্তি-পাল্টা যুক্তিসহ তাদের প্রস্তাব উপস্থাপন করেছেন।

বোর্ড জানিয়েছে, বৈঠক চলছে এবং ইতোমধ্যে দুই পক্ষ থেকে তিন ধাপে বেতনের প্রস্তাব এসেছে।

‘বাহ্যিক কোনো ডিস্টার্বেন্স না হলে আজকের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হতে পারে,’ বলেন চেয়ারম্যান।

Most Popular