Monday, November 23, 2026
Homeবাংলাদেশইসলামবাগে আগুন নেভাতে গিয়ে দেয়াল ধসে ফায়ার সার্ভিসের ২ সদস্য আহত

ইসলামবাগে আগুন নেভাতে গিয়ে দেয়াল ধসে ফায়ার সার্ভিসের ২ সদস্য আহত

রাজধানীর লালবাগের ইসলামবাগ বেড়িবাঁধে টিনশেড একটি বাড়িতে লাগা আগুন নেভাতে গিয়ে দেয়াল ধসে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হয়েছেন।

আজ সোমবার বিকেলে ওই বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দেয়াল ধসে আহত দুজন হলেন—ফায়ার ফাইটার জয় রায় ও মো. আজহারুল ইসলাম।

ফায়ার সার্ভিস জানায়, তারা বিকেল ৩টা ২৮ মিনিটে একটি টিনশেড বাসাবাড়িতে আগুন লাগার খবর পায়। ৩টা ৩৭ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

লালবাগ ফায়ার স্টেশনের দুটি ও হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল ৪টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এসব তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, হঠাৎ দেয়াল ধসে পড়ে লালবাগ ফায়ার স্টেশনের দুই ফায়ার ফাইটার আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Most Popular