Wednesday, September 23, 2026
Homeবাংলাদেশনিখোঁজের দুদিন পর ঝোপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের দুদিন পর ঝোপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী।

পরিবারের বরাতে তিনি জানান, গত শনিবার মায়ের সঙ্গে একই গ্রামের মামার বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয় শিশুটি। গতকাল পরিবারের সদস্যরা নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোমবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরপাড়ের ঝোপঝাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

ওসি মোরশেদ বলেন, ‘শিশুটির মৃত্যুর কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

Most Popular