Tuesday, May 12, 2026
Homeবাংলাদেশচাঁদপুরের কচুয়ায় বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়ায় বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) বিভিন্ন শ্রেণির গ্রাহক, জনপ্রতিনিধি, প্রশাসন ও সংবাদকর্মীদের নিয়ে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা মিলনায়তনে কোম্পানির মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) মো. এনামুল করিম চৌধুরীর সভাপতিত্বে ‘গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথি বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ বলেন, ‘বর্তমানে বেশি মূল্যে এলএনজি কিনতে হচ্ছে, তাই জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধে আমাদের সবাইকে আরও সজাগ হতে হবে।’

কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. আবু নাসির বলেন, ‘কচুয়ায় যথাযথ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিজিডিসিএল কর্তৃপক্ষের প্রচেষ্টার পাশাপাশি গ্রাহকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।’

এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর হোসেন সেলিম, বাখরাবাদ কোম্পানির মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মোঃ সোলায়মান, মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বানী ইসলাম ও মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মর্তুজা রহমান খানসহ অনেকে। 

Most Popular