Wednesday, September 23, 2026
Homeবাংলাদেশঢাবিতে মেট্রোর তারে কাপড়, ৪০ মিনিট মতিঝিল-উত্তরা ট্রেন চলাচল বন্ধ

ঢাবিতে মেট্রোর তারে কাপড়, ৪০ মিনিট মতিঝিল-উত্তরা ট্রেন চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের লাইনের তারে কাপড় পড়ায় প্রায় ৪০ মিনিট মতিঝিল থেকে উত্তরা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ৩৬ মিনিটের দিকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়।

তবে, এ সময় উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত ট্রেন চলাচল করেছে।

মেট্রো চলাচলকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেইনেন্স) নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কাপড়টি লাইন থেকে সরানোর পর লাইনের মেকানিক্যাল বিষয়গুলো চেক করা হয়।’

পরে, বিকেল ৫টা ১৩ মিনিটে উভয় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

Most Popular