ময়মনসিংহে বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার ওই যুবক হলেন মো. ইয়াসিন (৩০)।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রোববার বিকেলে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ইয়াসিন ওই তরুণীকে ধর্ষণ করে। গতকাল তরুণীর মা বাদী হয়ে ইয়াসিনকে একমাত্র আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন।
আজ তরুণীর মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। ইয়াসিনকে আদালতে উপস্থিত করার পর জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
