ভারতের তামিলনাড়ু রাজ্যের ক্ষমতায় এসেই একের পর এক চমক দেখিয়ে চলেছেন অভিনেতা থেকে জনগণের নেতায় পরিণত হওয়া সি জোফেস বিজয়। থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত তিনি।
বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্তের পর এবার রাজ্যের উপাসনালয়, বাস টার্মিনাল ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি অবস্থিত সকল মদের দোকান বন্ধের এক যুগান্তকারী নির্দেশ দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার ভারতের গণমাধ্যম দ্য হিন্দু এই তথ্য জানিয়েছে।
তামিলনাড়ু রাজ্যে মদ বিক্রির অনুমতি আছে শুধু তাসমাক (তামিলনাড়ু সরকারি বিপনণ সংস্থা) নামের সরকারি প্রতিষ্ঠানের।
শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়ের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত তাসমাক পরিচালিত ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন থালাপতি।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ৭১৭টি দোকানের মধ্যে ২৭৬টি বিভিন্ন উপাসনালয়ের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত। পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ১৮৬ এবং বাস টার্মিনালের কাছে অবস্থিত ২৫৫টি মদের দোকান বন্ধ করা হচ্ছে।
সব মিলিয়ে তামিলনাড়ু রাজ্যে চার হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালনা করে তাসমাক।
দীর্ঘদিন ধরে রাজ্যের নারীরা ও কয়েকটি রাজনৈতিক দল মদ বিক্রির খূচরো দোকান বন্ধের দাবি জানিয়ে এসেছে।
১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেনে থালাপতি বিজয়। প্রথম দিন তিনি গৃহস্থালী গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা চালু করেন।
