Tuesday, August 18, 2026
Homeবাংলাদেশহবিগঞ্জে আটকের ২০ ঘণ্টা পর ছাড়া পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

হবিগঞ্জে আটকের ২০ ঘণ্টা পর ছাড়া পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

হবিগঞ্জে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটকের ২০ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে শহরের কোর্ট মসজিদ চত্বরে প্রশাসনের অনুমতি ছাড়া ‘ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন মাহদী ও তার সহযোগীরা। এতে আইনশৃঙ্খলার অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ঘটনাস্থল থেকে মাহদী হাসানসহ সংগঠনের সদস্য মির্জা সুমন ও রাকিবকে আটক করা হয়। পরে আজ অভিভাবকেরা মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

মাহাদীর বাবা তৈয়ব আলী ডেইলি স্টারকে বলেন, পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে প্রায় ২০ ঘণ্টা থানায় আটক রাখে। আজ দুপুরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।

 

Most Popular