Monday, August 17, 2026
Homeবাংলাদেশহবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতাকে বহিষ্কার

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতাকে বহিষ্কার

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলামকে ওরফে সজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট উপজেলা জামায়াতের এক জরুরি সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নুরুল ইসলাম ওই ইউনিয়নের জারুলিয়া গ্রামের বাসিন্দা।

বহিষ্কারের বিষয়ে নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির ইদ্রিস আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নুরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরপর স্থানীয় নেতারা তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।’

এ বিষয়ে জানতে নুরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার প্রতিবন্ধী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে নুরুল ইসলামের অনৈতিক সম্পর্কের অভিযোগ আছে। গত মঙ্গলবার গভীর রাতে তিনি ওই নারীর ঘরে প্রবেশ করলে তার স্বামী চিৎকার শুরু করেন। সেসময় প্রতিবেশীরা ছুটে এসে নুরুল ইসলামকে আটক করেন। পরদিন সকালে স্থানীয় জামায়াত নেতারা ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলামকে নিজেদের হেফাজতে নেন এবং বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।

 

 

 

Most Popular