Thursday, June 18, 2026
Homeবাংলাদেশমৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

এর আগে, গুলশানের বাসা থেকে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ‘ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি এবং জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন তিনি।’

সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর ১টায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার দিনের কর্মসূচি শুরু করবেন।

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজারে উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান।

সেখান থেকে প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে আয়োজিত এক সভায় অংশ নেবেন। এরপর বিকালে ঢাকায় ফেরার উদ্দেশে আবারও সিলেটের পথে রওনা দেবেন।
 

Most Popular