Wednesday, June 17, 2026
Homeখেলানির্বিষ পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর চমক

নির্বিষ পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর চমক

দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার পালা শেষ করে ফিফা বিশ্বকাপে ফিরেছে ডিআর কঙ্গো। আর ফুটবলের মহাযজ্ঞে নেমেই বাজিমাত করল নামেভারে পিছিয়ে থাকা আফ্রিকার দলটি। তারকায় ঠাসা হলেও পুরোটা সময় নির্বিষ থাকা ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে চমক দেখাল তারা।

বুধবার রাতে হিউস্টনে ২০২৬ সালের আসরের ‘কে’ গ্রুপের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। দুটি গোলই এসেছে প্রথমার্ধে। ষষ্ঠ মিনিটেই জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট পর্তুগাল। তবে দমে না গিয়ে বিরতির ঠিক আগে ডিআর কঙ্গোকে সমতায় ফেরান ইয়োয়ান উইসা।

বিস্তারিত আসছে…

Most Popular