রাজধানীর মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিসার্স কোয়ার্টারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মূল সড়কের পাশে কোয়ার্টারের প্রধান ফটকের কাছে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও তিনি জানান।
