Friday, October 2, 2026
Homeবাংলাদেশমিরপুরে সরকারি আবাসিক ভবনে লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩

মিরপুরে সরকারি আবাসিক ভবনে লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩

রাজধানীর মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৬টার দিকে পাইকপাড়া আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন—মোস্তাফিজুর রহমান (৬২), নাঈস আহমেদ (৪০) ও তার আট বছর বয়সী ছেলে মো. ওয়াসি।

ওসি দুলাল হোসেন বলেন, গুরুতর আহত মোস্তাফিজুর ও নাঈসকে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ওয়াসি সামান্য আহত হয়েছে।

আবাসিক প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফেসবুক পেজের পোস্টে বলা হয়েছে, ভবনের বাম পাশের লিফটটি দ্বিতীয় অথবা চতুর্থ তলা থেকে নিচে পড়ে যায়।

এতে আরও বলা হয়েছে, আহত তিনজনই পঞ্চম তলায় থাকেন।

বাসিন্দাদের বরাতে ওসি দুলাল বলেন, লিফটটি দীর্ঘদিন ধরে ত্রুটিপূর্ণ ছিল। সামান্য মেরামতের পর বারবার সেটি চালু করা হয়েছিল।
 

Most Popular