Thursday, November 26, 2026
Homeবাংলাদেশমালিবাগ ও লক্ষ্মীবাজারে ককটেল বিস্ফোরণ, আহত ১

মালিবাগ ও লক্ষ্মীবাজারে ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর মালিবাগ ও লক্ষ্মীবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লক্ষ্মীবাজারে বিস্ফোরণে একজন আহত হয়েছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের বাইরে ককটেল বিস্ফোরণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মচারী জাহাঙ্গীর আলম (৪৫) গুরুতর আহত হন।

জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি পদে কাজ করেন। এর পাশাপাশি তিনি কবি নজরুল সরকারি কলেজেও খণ্ডকালীন মালির কাজ করেন।

তার বড় ভাই আলমগীর হোসেন জানান, কাজ শেষ করে কলেজের মূল ফটকের বাইরে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলার সময় ওপর থেকে হঠাৎ একটি ককটেল জাহাঙ্গীরের মাথায় পড়ে বিস্ফোরিত হয়।

আলমগীর জানান, এতে তার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে।

কারা এবং কোথা থেকে ককটেলটি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, জাহাঙ্গীর বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে মালিবাগে আবুজর গিফারী কলেজের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Most Popular