Friday, July 10, 2026
Homeখেলানরওয়েকে তাতিয়ে দেয় সেই পেনাল্টি সেইভ, বললেন নিলান্ড

নরওয়েকে তাতিয়ে দেয় সেই পেনাল্টি সেইভ, বললেন নিলান্ড

নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিলান্ড বলেছেন, ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ের ম্যাচে তার পেনাল্টি সেভটিই এই অবিশ্বাস্য বিশ্বকাপ জয়ের ভিত্তি গড়ে দিয়েছিল।

আরলিং হালান্ড শেষ ১১ মিনিটে জোড়া গোল করে দক্ষিণ আমেরিকান পরাশক্তিদের শেষ ১৬-এর মঞ্চ থেকে বিদায় করে দেওয়ার আগে, প্রথমার্ধে ব্রুনো গিমারায়েসের স্পট-কিক আটকে দেন নিলান্ড। ১০০তম মিনিটে নেইমারের পেনাল্টি গোলটি পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট ছিলো না।

শেষ পর্যন্ত ২-১ গোলের স্মরণীয় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে নরওয়ে। 

ম্যাচ শেষে নিলান্ড সাংবাদিকদের বলেন, ‘স্বাভাবিকভাবেই ম্যাচ শুরুর অত তাড়াতাড়ি আপনি যখন একটি পেনাল্টি আটকে দিতে পারবেন, তখন আপনাকে হারানো খুবই কঠিন হয়ে পড়ে। এটি আমার নিজের জন্য যেমন দারুণ একটি মুহূর্ত ছিল, তেমনি দলের জন্য কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ তৈরি করে দিয়েছিল।’

‘শেষ পর্যন্ত আমরা সঠিক সময়ে গোল করতেও সক্ষম হয়েছি, যা ছিল অসাধারণ।’

তবে শুধু পেনাল্টিই নয়, ব্রাজিলের বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ দারুণ ক্ষিপ্রতায় আটকে দেন তিনি। 

 

Most Popular