Thursday, May 14, 2026
Homeবাংলাদেশঢাবির নতুন ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল

ঢাবির নতুন ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে আজ ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে ইসরাফিল প্রাংকে নিয়োগ দিয়েছেন।

Most Popular