Monday, November 23, 2026
Homeবিদেশজেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী পদে ফেরাল এনভিডিয়া

জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী পদে ফেরাল এনভিডিয়া

জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী পদে ফিরিয়েছে এনভিডিয়া। আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

গত ১২ নভেম্বর এক নারীর সঙ্গে সম্পর্কের খবর সামনে আসার জেরে পদত্যাগ করেন এআই জগতের এই প্রভাবশালী কর্মকর্তা।

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নজরে ছিলেন ওই নারী। তার নাম অ্যালিস হুয়াং।

এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ধারাবাহিক কয়েকটি বৈঠকের পর প্রতিষ্ঠানের পরিচালকেরা জেনসেনের ‘স্পষ্টবাদিতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা’ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এরপর সর্বসম্মতিক্রমে তাকে প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী ও বোর্ড সদস্য হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

মার্কিন সরকারের মতামত বিবেচনায় নিয়ে তাকে প্রধান নির্বাহী পদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এনভিডিয়া এক বিবৃতিতে বলেছে, ‘সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় পরিচালনা পর্ষদ যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মতামত পেয়েছে। সেই মতামতের ভিত্তিতে বোর্ড নিশ্চিত যে জেনসেনকে ফিরিয়ে আনার ফলে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি তৈরি হবে না।’

কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং বলেন, নিজ প্রতিষ্ঠানে ফিরতে পেরে তিনি ‘সম্মানিত’ বোধ করছেন। পদত্যাগের পর থেকে পাওয়া ‘অসাধারণ সমর্থনের’ জন্য তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, ‘কাজে ফিরতে আর তর সইছে না।’

Most Popular