Monday, October 5, 2026
Homeবাংলাদেশচাঁদাবাজির অভিযোগে ঢাকায় ওয়ার্ড বিএনপি সভাপতি আটক

চাঁদাবাজির অভিযোগে ঢাকায় ওয়ার্ড বিএনপি সভাপতি আটক

চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপির ওয়ার্ড পর্যায়ের এক নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি)।

আটক মিজানুর রহমান ওরফে স্বপন শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিজানুরকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করেছে এসআরবি।

পুলিশ ও এসআরবি সূত্র জানায়, মিজানুরের বিরুদ্ধে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, এসআরবি মিজানুর রহমানকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Most Popular