উপসচিব পদে ২৭৭ সিনিয়র সহকারী সচিবকে পদোন্নতি দিয়েছে সরকার।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন দেওয়ার পাশাপাশি তাদেরকে স্ব স্ব পদ থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী সময়ে বিরূপ তথ্য পাওয়া গেলে প্রজ্ঞাপনের প্রয়োজনীয় অংশের সংশোধন করবে সরকার।
