Monday, July 27, 2026
Homeবাংলাদেশঅব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনে দুদকের অভিযান

অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনে দুদকের অভিযান

সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল  জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওই বাড়িতে রক্ষিত মালামাল ও সম্পদের তালিকা (ইনভেন্টরি) তৈরি করা হচ্ছে। 

দুদকের চলমান অনুসন্ধানের অংশ হিসেবে ওই বাড়িতে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব নথিবদ্ধ করা হচ্ছে এবং প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সংগৃহীত তথ্য পরবর্তী তদন্তে ব্যবহার করা হতে পারে।

Most Popular